1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় মানববন্ধনের প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার বলিহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে গত ১৩মে মঙ্গলবার মানববন্ধন করে কিছু কুচক্রী মহল তার প্রতিবাদে ১৭মে নওগাঁয় সংবাদ সম্মেলন করেন প্রধান শিক্ষক আফজাল হোসেন।

তিনি বলেন মানববন্ধনে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো মিথ্যে ও বানোয়াট। ২০১১ সালে বলিহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। সুনামের সাথে বিদ্যালয় পরিচালনা করে আসছি। গোপনে পুকুরলিজ,ধানি জমি লিজ,লিজের টাকা ব্যাংকে না দিয়ে আত্মসাত করা ,স্বেচ্ছাচারিতার অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে যাহা সত্য নয়।

কমিটির মাধ্যমে সরকারী বিধি মোতাবেক লিজসহ সকল কাজ সম্পাদন করা হয়েছে।বিদ্যালয়ের টাকা দিয়ে বিদ্যালয়সহ অন্যান্য স্থানে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।পুকুর লিজের নোটিশ আমার নাম ব্যাবহার করে প্রকাশ ও প্রচার চালিয়ে লিজ প্রদানের অপচেষ্টাও করা হয়েছে অথচ ঐ নোটিশে আমার কোন স্বাক্ষর নেই। আমার বিরুদ্ধে আনিত এই মিথ্যে ও বানোয়াট অভিযোগের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর