1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

নওগাঁয় মাদক মামলায় আলাউদ্দিন ওরফে আলা নামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দাস উদ্দিন মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল খালেক। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়- ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান বিভাগীয় অফিসার স্টাফ সমন্বয়ে গঠিত রেডিং পার্টি নিয়ে আমাসীর বাড়িতে অভিযান চালায়।

এ সময় আলাউদ্দিনের দেহ তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে একটি পলিথিনের প্যাকেটের মধ্যে থেকে ৬০ গ্রাম হিরোইন উদ্ধার করে এবং আসামিকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। ওই মামলায় আজ দুপুরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন- এর রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে যাতে মাদক ব্যবসায়ী এবং যুব সমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর