1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ভূমি কমিশনারের বাসভবন লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি

সাহেব আলী নওগাঁ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসভবনে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমিশনার রেজাউল করিম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।

ঘটনার পর জেলা প্রশাসক আবদুল আউয়াল সহকারী পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, ওসি হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে রেজাউল করিম বলেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শব্দ পেয়ে পাশের রুমে এসে দেখি জানালা ফুটো। এর কিছুক্ষণ পর আবারো একটি শব্দ পাই। কিন্তু জানালার বাইরে তাকিয়ে কাউকে

দেখতে না পেয়ে ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পাই, যা পুলিশের হাতে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, রাত ১টায় সহকারি কমিশনার (ভূমি) আমাকে মুঠোফোনে জানান, কে বা কারা তার বাড়িতে হামলা করেছে। পরে আনসার সদস্যদের পাঠালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কিন্তু গুলির মতো তিনটি ধাতব পদার্থ পাওয়া যায়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এজাহার পাওয়া গেছে। বাসার বাইরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসক বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে সেখানে ৪ রাউন্ড গুলি ছোরা হয়েছে। গুলি জানালা ভেদ করে রুমের ভিতর প্রবেশ করে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর