1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তা গ্রেফতার 

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পঠিত
নওগাঁর ধামইরহাট থানা পুলিশ রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে। 
বৃহষ্পতিবার (১৮ এপ্রিল)  ধামইরহাট উপজেলার  রুপনারায়নপুর  গ্রামের জনৈক মানুয়েল তপ্ন (২৫), পিতাঃ মৃত ফিলিপ তপ্ন এর বসতবাড়ীতে  মোঃ মোরছালিন ইসলাম মুহিদ (৩০) এর নিকট হইতে বিকাশ এবং নগদের মাধ্যমে ২৯,৫৩৮ টাকা গ্রহন করে এবং আরো টাকা দাবী করে টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন।
স্থানীয় জনগণ  এই ভুয়া সিআইডি পুলিশ কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে ধামইরহাট থানায় খবর দেয়। পরে ধামইরহাট থানার এসআই (নিঃ) পরিতোষ চন্দ্র সরকার পুলিশ টিম নিয়ে   ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়াল কে  গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
 ধামইরহাট থানার অফিসার ইনচার্জ  মোঃ বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম  বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম রেজওয়ানুল আহমেদ পিয়াল। সে বগুড়া  জেলার আদমদিঘী থানার রিয়াজ আহমেদ এর ছেলে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর