1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নওগাঁয় ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মত বিনিময় সভা করেছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী থেকে আসা বিভাগীয় সমন্বয়ক প্রতিনিধি দলের প্রধান মাহিন সরকার, সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, মাসুদ রানাসহ নিহত পরিবারের সদস্যরা ও আহতরাও বক্তব্য দেন।

এ সময় সমন্বয়ক মাহিন সরকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন ছাত্র-জনতার ঐক্য ধরে রাখতে হবে এবং তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই ঐক্য নষ্ট করা যাবে না। রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, এজন্য অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিহত ও আহত পরিবারের মধ্য থেকে কর্মসংস্থানের ব্যবস্থাসহ এই সরকারকে আহতদের বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবিও জানান তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর