1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত

“ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নানা আয়োজনে নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কে বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে নওগাঁ কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেডিটেশন চর্চার আয়োজন করা হয়। এসময় শতাধিক ধ্যানপ্রেমী নানা শ্রেণিপেশার নানা বয়সী নারী পুরুষ, সেবক, দায়িত্বশীল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় জানানো হয়, ২০২১সাল থেকে দিবস পালনের মধ্য দিয়ে ধ্যান ও সুস্থ জীবনাচারের বাণী এখন পৌঁছে গেছে সমাজের সর্বস্তরের সচেতন মহলে। স্বাস্থ্য অধিদপ্তর ২০২২সালে যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করেছে। ২০২৩ সালে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশে পরিণত হয়েছে ধ্যান।

এছাড়া অনুষ্ঠানে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক অডিও বাণীতে বলেন, ভ্রান্ত জীবনাচারে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে মুক্তি এবং টোটাল ফিটনেসের জন্যে প্রয়োজন মেডিটেশন ও সুস্থ জীবনাচার। দিবসের এই শুভক্ষণে তিনি সবাইকে সমাজ ও দেশের জন্যে মহৎ ভাবনার আহ্বান জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর