
‘প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী’র স্মার্ট
প্রকল্পের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে মৌসুমী’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলেচনা সভায় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক নাজমুল হোসেন, মৌসুমী’র নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল,পরিচালক (অর্থ ওহিসাব) মছির উদ্দীন, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) ইমরান শেখ ও অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স অফিসার আল-আমীন অংশগ্রহণ করেন।