1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। ৯ অক্টোবর বৃহস্পতিবার ব্র্যাকের আয়োজনে এলাকা ব্যাবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির মো: শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে প্রথমে একটি র‌্যালি বের করা হয় পরে নওগাঁ সিভিল সার্জন হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: মুনীর আলী আকন্দ। ব্র্যাক এই উপলক্ষে উপজেলার মগেরপুর এলাকায় চক্ষু শিবিরের আয়োজন করেন শিবিরে সেবাদানের পাশাপাশি স্বল্প মুল্যে ৫০ জন রোগীকে চশমা প্রদান করা হয়।

চক্ষু শিবির পরিদর্শন করেন সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়ে থাকে। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়।

এসময় আরো ্উপস্থিত ছিলেন ফিরোজশাহ মিয়া জেলা ব্যাবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচি,আবুল কালাম আজাদ জেলা সমন্বয়কারী সহ ব্র্যাকের কর্মীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর