1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ পালন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত
প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় এ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের চত্বর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু তালেবের  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি রাসেদুল হাসান অতি: জেলা প্রশাসক (সার্বিক), বিশেষ অতিথি আহসানুজ্জান অতি: পুলিশ সুপার, আবু বকর সিদ্দিক সভাপতি, বেলায়েত হোসেন সা: সম্পাদক  জেলা প্রেস ক্লাব নওগাঁ , বায়েজীদ হোসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নওগাঁ সদর,  প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা  শিশুদের বাজারের ভেজাল জুস  খাওয়ার পরিবর্তে দুধ খাওয়ানোর পরামর্শ দেন। এছাড়া সকল বয়সের মানুষের  শরীর সুস্থ রাখতে দুধ খাওয়ার আহবান  জানান ।সভায় খামারিরা খাদ্যের দাম কমানোর দাবী জানান। খাদ্যের দাম কম হলে আরও বেশি বেশি গাভী পালা সম্ভব বলে তারা জানিয়েছেন।
এসময়  ৬০ জন খামারিসহ বিভিন্ন দপ্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর