1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বিভিন্ন দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

নওগাঁয় বিভিন্ন দাবীতে প্রাথমিক শিক্ষকেরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার পদন্নতি ও বৈষম্য গ্রেড এর প্রতিবাদে সারা দেশের মতো নওগাঁতেও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিন বিকালে পিটিআই কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১১টি উপজেলার সকল শিক্ষকগন অংশ গ্রহণ করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আহসান আলী প্রধান শিক্ষক খাসনওগাঁ,মোস্তাফিজুর রহমান সহ: শিক্ষক চক আতিথা, মাসুদরানা সুমন সহ: শিক্ষক দশপাইকা, আব্দুল হাই সহ: শিক্ষক শেখেরপুর,আ: রাজ্জাক সহ: শিক্ষক মকিমপুর, মকিমপুর স:প্রা: বিদ্যালয় প্রমুখ।

এসময় বক্তারা দ্রুত তাদের পদন্নতি ব্যবস্থা চালু ও ১০ম গ্রেডের দাবী মেনে নিতে নিরপেক্ষ সরকার প্রধানের দৃষ্টি আকর্ষন করেন। মাননীয় প্রধান উপদেষ্ঠা দ্রুতই সকল বৈষম্য দূর করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবী পূরণ করে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের গতি ফিরিয়ে আনতে আশু প্রদক্ষেপ গ্রহণ করবেন। যদি দাবী মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর