1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করলেন এমপি জন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

কৃষিই সমৃদ্ধি ,কৃষি বা কৃষক বাঁচলে দেশ বাঁচবে এর ধারাবাহিকতায় ২০২৩/২৪ অর্থ বছরে খরিপ  ২০২৪/২৫মৌসুমে  উপশী আউশ  , পাঠ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (২৯ এপ্রিল)  সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ সদরের আয়োজনে ‌।

সদরের ভারপ্রাপ্ত ,ইউ এন ও  মেহেদী হাসান সেতুর সভাপতিত্বে , শুভ উদ্ভোধন করেন  প্রধান  অতিথি  সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি  কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম,  সদর উপজেলার ইঞ্জিনিয়ার এল জি ইডি  সানোয়ার হোসেন,  উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক  রেজাউল করিম, পৌর সাধারণ সম্পাদক  নাসিম আহমেদ ,ইলিয়াস তুহিন,   সদর কৃষি ও অন্যান্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । , সদর  উপজেলা কৃষি অফিসের তথ্য মতে , উপশী আউশ  ৬৬৭০ জন,  গ্রীষ্মকালীন পেঁয়াজ ২৫০ জন,পাট ২৩০ জনকে প্রদান করা হয়। প্রতি বিঘাই একজন কৃষক পাবেন বীজ পাঁচ কেজি ,ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর