1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পঠিত

নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ঘোষপাড়া মোড়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় দক্ষিণ নওগাঁ এলাকা বাসীর আয়োজনে

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু।

প্রধান আলোচক মাসুদ হাসান তুহিন বলেন, “৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও বঞ্চিত। আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার কথা, অনেক সময় তারাই পরিণত হই নির্যাতক ও লুটপাটকারীতে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি মানবিক রাষ্ট্র। কেউ যেন জনগণকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মাসুদ হাসান তুহিনকে নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চায় বলে জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর