
নওগাঁর পত্নীতলায় একইদিনে বিএপির বর্ষবরন ও দ্বিবার্ষিক কাউন্সিল এর ভোট গ্রহন অনুষ্ঠিতহয়েছে। বর্ষবরন উপলক্ষে সোমবার সকালে জেলা মহিলা বিএনপির সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে একটি র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
বর্ষবরন র্যালি শেষে নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দ্বিবার্ষিক কাউন্সিলের ভোট গ্রহন অনুষ্ঠিতহয়।নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল এর তত্বাবধায়নে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১১টি ইউনিয়নের মোট ৭৩৫ জন ভোটারের মধ্যে ৬৮২ জন ভোটার উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে ।
দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে ৩টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদন্দিতা করে। বিকেল ৪টায় ভোট গননা শুরু হয় গননা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।মোকছেদুল হক সিরি ৬৪৭ ভোট পেয়ে সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ৬৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক দুটি পদে নজরুল ইসলাম ৬১৩ ও রমজান আলী ৬০১ ভোটে নির্বাচিত হয়েছেন ।
সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রিয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান ভোট দিতে এসে বলেন ফ্যাসিস্ট সরকারের কারনে এতদিন আমাদের নেতাকর্মী ভোট দিতে পারেনি আজ উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নূ, জেলা জলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র নজমুল হক সনি ,জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।