1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গসংগঠনের শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাহেব আলী নওগাঁ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

নওগাঁয় বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গসংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি- বার্ষিক জেলা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মোঃ মুজিবুর রহমান ভূইয়া, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা খ. ম আব্দুর রাকিব, নাটোর জেলার প্রধান উপদেষ্টা ড. মীর নূরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সবুর,   সাবেক নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক মহিউদ্দিন, উপদেষ্টা ইঞ্জিঃ এনামুল হক, উপদেষ্টা

ও সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ.স.ম সায়েম, নাটোর জেলা সভাপতি ড. জিয়াউল হক, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ মাওঃ লুৎফর রহমান,  উপদেষ্টা মোফাজ্জল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মাওঃ মোনায়েম হোসাইন, সাবেক নওগাঁ জেলা পশ্চিম সভাপতি সভাপতি মোঃ শামসুল হুদা।

উক্ত দ্বি- বার্ষিক সম্মেলনে নওগাঁ জেলা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুনসহ ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্য ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয়ে পূর্নাঙ্গ নীতি দিয়েছেন। আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকরা আমাদের বাড়ি ঘর নির্মান করে কিন্তু তাদের বাড়ির চাল ফুটা। নিজেদের বাড়িও নির্মান করতে পারেনা। অসৎ এর পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৎ নেতৃত্ব ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না। সৎ নেতৃত্ব ও সুন্দর সমাজ গড়ার জন্য এবং আধুনিক বিশ্ব গড়ার জন্য শ্রমিকদের ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর