1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রবিবার সকাল ৯টা থেকে সদর উপজেলা পরিষদ চত্বরে স্থায়ীভাবে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পৌরসভা, সিভিল সার্জন, মেডিক্যাল কলেজ, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নওগাঁ জেলা প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়।

প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ’র সাবেক ডেপুটি কসান্ডার মোঃ আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন।

পরে এ উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে জেলা আওয়ামীলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর