1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয়  ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প ও টিকা প্রদান  

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২১ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে ভেটেরিনারী ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আয়োজনে বুধবার দিনব্যপী জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুরহাট হাসুরা আদিবাসী পল্লীতে গবাদি প্রাণির চিকিৎসা ও প্রতিরোধে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প ও টিকা প্রদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।

ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প ও টিকা প্রদান কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টীম ভ্যাকসিন ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জুনিয়র ডেপুটি ডিরেক্টর(মিডিয়া) হাবিবুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার(এগ্রি) সাইফুদ্দিন, রিজিওনাল ম্যানেজার চিত্তরঞ্জন দাস, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নেহার রঞ্জন প্রমূখ।

ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্পে ২১৫টি গরুর বাবলা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর