1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও চশমা বিতরন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

নওগাঁয় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও চশমা বিতরন হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা হলরুমের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন এসব ডিভাইস বিতরন করেন ।

নওগাঁ সদর উপজেলার ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের পিডিইপি-৪ প্রকল্পের মাধ্যমে ২৭ জন শিক্ষার্থীকে হুইলচেয়ার ও চশমা প্রদান করা হয়। ডিভাইস গুলোর মধ্যে ছিল ১৮টি হুইলচেয়ার ও ৯টি চশমা ।উক্ত প্রকল্পটি মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে, বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সহ অনঅগ্রসর শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষে গত চারবছর ধরে কাজ করে যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর এলজিইডির ইঞ্জিনিয়ার সুমন মাহমুদ, নওগাঁ সদর সহকারী শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, মোঃ আব্দুল আমীন,মোঃ গোলাম রাব্বানী,মোঃ শরিফ হোসেন,মোঃ আব্দুর রউফ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর