1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় পাট চাষ সমাবেশ অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

নওগাঁয় পাটচাষী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা হলরুমে পাট অধিদপ্তরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাটচাষী সমাবেশের উদ্বোধন করেন।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় “সোনালী আঁশের সোনার দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সদরের এসি ল্যান্ড শওকত মেহেদী সেতু।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
পরে নওগাঁ জেলার চারটি উপজেলায় (নওগাঁ সদর, মান্দা, বদলগাছি ও ধামইরহাট)অংশগ্রহণকারী ২০০ পাটচাষীকে ১ টি করে পাটের ব্যাগ ও ৫ শত টাকা প্রদান করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর