1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয় নির্যাতনের অভিযোগে এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নওগাঁয় কথিত ঠিকাদার খলিলগং এর হামলা ও নির্যাতনের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার (১২ আগষ্ট) নওগাঁ সদর উপজেলার এলজিইডির উদ্যোগে নিজ অফিসে সকাল ৯টা থেকে ১১.৩০ পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

ভূক্তভূগী উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর রহমান বলেন আমাকে কথিত ঠিকাদার খলিলগং রাস্তার কাজ সম্পন্ন না করেই অফিসে এসে কিল ঘুষি মেরে মৃত্যুর ভয় দেখিয়ে জোর পুর্বক নিয়মবহির্ভূত ভাবে সকল বিলের কাগজে স্বাক্ষর নিয়ে যায়। পুর্বে ও এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেনএবং ক্ষমাও চেয়েছিলেন । আর ক্ষমা করা যায় না,আমি এর সুষ্ঠ্য বিচার দাবী করছি।
একই অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বলেন এর সুষ্ঠ্য বিচার না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগদান করবো না।

এ বিষয়ে ঠিকাদার খলিলের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। (০১৭১৮১৩৩০৩৮)

উপজেলা নিবার্হী প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন দেশের এই সংকটকে কাজে লাগিয়ে কাজ না করিয়ে আমার কর্মীদের মেরে নিয়মবহির্ভূত ভাবে সকল কাগজে স্বাক্ষর নিয়ে যাওয়ায় এই কর্মবিরতী পালন করছি। সুষ্ঠ্য বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর