
নওগাঁয় নবাগত জেলা প্রশাসকের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন শীষ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল আউয়াল।সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জেলা প্রশাসক উক্ত সমস্যা সমাধানে ও নওগাঁর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সদর থানার ভারপ্রাপ্ত অফিসার্স সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।