1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় দস্যুতা চক্রের মূলহোতাসহ আটক-৩

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে দস্যুতা চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার ১ নভেম্বর ভোরের দিকে উপজেলার দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইক ছিনতাইকালে তাদের আটক করা হয়। আটককৃতরা চালক খলিলুর রহমানকে রশি দিয়ে বেঁধে ওই ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে র‌্যাবের টহল দল তাদের আটক করে। এসময় আরও একজন পালিয়ে যায়। শনিবার ২ নভেম্বর সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মূলহোতা হেলাল হোসেন (৪২), একই উপজেলার নন্দাহার গ্রামের মৃত নীল চাঁদ মন্ডলের ছেলে হেলাল উদ্দিন (৪৪) এবং পার্শবর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতনী (তালুকদার পাড়া) এলাকার মন্টু তালুকদারের ছেলে কালাম তালুকদার (৩৬)। আর আবু হাসান (২৫) নামের এক যুবক পালিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক হেলাল হোসেন নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। শুক্রবার ভোরবেলা বদলগাছী উপজেলার দুধকুড়ি নামক এলাকায় একটি ইজি বাইকে যাত্রি বেশে ওঠে তিনিসহ তার অপর সহযোগী হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান। এরপর তারা ওই ইজিবাইকের চালক খলিলুর রহমানকে ছোরার ভয় দেখিয়ে জোর পূর্বক তার ইজি বাইকটি ছিনিয়ে নেয় এবং চালককে তারা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। পরবর্তীতে চালক খলিলুরের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে দস্যুতা চক্রের তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং আবু হাসান নামের একজন কৌশলে পালিয়ে যায়। তবে ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার করা হয়েছে।

এছাড়া আসামিদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি ও চারটি ছোরাও জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর