1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১সালের শরণার্থীদের দুর্দশার চিত্র

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

প্রথমবারের মতো নওগাঁয় তুলে ধরা হলো ১৯৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় নওগাঁর রোড হয়ে ভারতের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র। নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এমন ব্যতিক্রমী আয়োজন করে।

অবিকল শরণার্থীর বেশে শনিবার শহরের তাজের মোড় থেকে প্রতিকী পদযাত্রাটি নিয়ে বের হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় তারা একাত্তরের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। একুশে পরিষদ প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ ও তার আশেপাশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজে খুঁজে বের করে তা সংরক্ষণ করা, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে স্বীকৃতি প্রদান কাজে সহযোগিতা করা, জঙ্গলে লুকিয়ে থাকা গণকবরগুলোর সন্ধান করাসহ বিভিন্ন ধরণের সামাজিক কাজগুলো করে আসছে। বর্তমান প্রজন্মকে সেই সময়ে যারা শরণার্থী ছিলেন তাদের দু:খ্য, দুর্দশা ও ভোগান্তি সম্পর্কে জানাতেই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডি.এম. আব্দুল বারী বলেন ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন, গণহত্যা থেকে বাচঁতে যুদ্ধের শুরু থেকে এপ্রিল মাসে পায়ে হেঁটে নওগাঁর রোড় হয়ে হাজার হাজার শরণার্থীরা বালুরঘাটে আশ্রয় নেয়। সে সময় চলার পথে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সে সব চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। একুশে পরিষদের পক্ষ থেকে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সঠিক ভাবে তুলে ধরার এমন ব্যতিক্রমী আয়োজন আগামীতেও অব্যাহত রাখা হবে।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর