1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় তীব্র গরমে কৃষক শ্রমিকদের মাঝে স্যালাইন পানি তরমুজ বিতরণ

সাহেব আলী সরকার, নওগাঁ :
  • প্রকাশে সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাবার স্যালাইন পানি তরমুজ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার ৭ মে সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকার ২নং ওয়ার্ডে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লালের নেতৃত্বে মোটরসাইকেল যোগে নওগাঁর মাঠে মাঠে রাস্তার মোড়ে মোড়ে তীব্র গরমে শ্রমিক ও ধান কাটা কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

এ সময় নুরমোহাম্মদ লাল বলেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি এর নির্দেশনায় দয়ালেরমোড়,সিও অফিসমোড়,বালুডাঙ্গামোড় এবং চকবাড়িয়া,চকগোবিন্দ,চকরামচন্দ্র মাঠের ১০০০ জন কৃষক শ্রমিকের মাঝে ১০০০ পানির বোতল,স্যালাইন ১০০০পিচ ,৫ মন তরমুজ বিতরণ করেছি।আমি সবসময় জনগনের জন্য কাজ করে যাচ্চি আপনারা দোয়া করবেন ভবিষ্যতে ও কাজ করে যাব।

চকবাড়িয়া গ্রামের কৃষক তছির উদ্দিন বলেন লাল ভাই যেভাবে আমাদে কে সাহায্য করেন সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসতো আমরা খুবই উপকৃত হতাম।

চকগোবিন্দের শ্রমিক সবুজ হোসেন বলেন এর আগেও লাল ভাই আমাদের সাহায্য করেছেন আজকে ও এসেছেন দোয়া করি সবসময় যেন আমাদের পাশে থাকতে পারেন।

আজকের এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেন নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রাব্বি হোসেন,সদস্য আমিনুল ইসলাম,মিঠু,পাপ্পুসহ আরো অনেকে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর