1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় জামায়াতের ২ জনকে ওমরাপালনসহ ৯টি বাইসাইকেল বিতরন।

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯০ বার পঠিত

নওগাঁয় জামায়াতের উদ্যোগে ২ জনকে ওমরা পালন ৯টি সাইকলেসহ ৫০ টি পুরষ্কার বিতরন করা হয়ছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর ও পৌরসভা শাখার উদ্যোগে আজ বিকেল দাওয়াত কমিউনিটি সেন্টারে সীরাতের রচনা কুইজ ও হিফজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা জামাতের সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত নওগাঁ সদর আসন এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম এর সভাপতিত্বে নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা সুরা সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, নওগাঁ-৪ মান্দা আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতে নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক মহিউদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, জেলা কর্ম পরিষদ সদস্য ও নওগাঁ পৌরসভা জামায়াতের আমির মাওলানা শফিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির, জেলা শুরা সদস্য ও নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোনায়েম হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের উপর সিরাত উপলক্ষে দুইটি বিভাগে পাঁচটি গ্রুপে বিজয়ীদের দুইজন ওমরা ও নয়টি বাইসাইকেল সহ ৫০ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলনে রাসূল সাঃ সম্পর্কে জানার মাধ্যমে সমাজ সংস্কারক ও রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান এবং জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মডেল হিসাবে গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর