1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বিকেল ৫টায় জেলা মডেল মসজিদ থেকে ১ টি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাজের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন,  কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী  এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম,  বক্তব্য রাখেন  নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম।

‎প্রধান অতিথি তার বক্তব্য তার বক্তব্যে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে বক্তাগন ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর