1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

নওগাঁয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) শহরের কেডির মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১২ টায় একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
এর আগে নওগাঁ শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হতে থাকেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় কেন্দ্রীয় বিএনপি’র সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র মো: নজমুল হক সনি, জেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ন-সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গুলজার, সদস্য সচিব এরশাদ, সদর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামাল, সদস্য সচিব মানিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, যুগ্ন-আহব্বায়ক শেখ রেজু, শহিদুল ইসলাম টুকু, বেলাল হোসেন, মামুনুর রহমান রিপন, শফিউল আজম, ভিপি রানা সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর