1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় চুরি যাওয়া ট্রাক ঢাকায় উদ্ধার- গ্রেপ্তার-২

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

নওগাঁর ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২৬ জুলাই ঢাকার উত্তরা ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার ২৭ জুলাই ট্রাক উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর।

গ্রেপ্তারকৃতরা হলেন ধামইরহাট উপজেলার দক্ষিন চকযদু গ্রামের আ: খালেকের ছেলে আবু ইউসুফ এবং পদর্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহার গ্রামের জাইরুল ইসলামের ছেলে তাইফুল।

থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোরে উপজেলার টিএন্ডটি মোড় থেকে অশোক লেল্যান্ড IFAD TUSKER JUNIOR, 1214il sc মডেলের একটি ট্রাক চুরি হয়। এঘটনায় ২৪জুলাই ধামইরহাট থানার মামলা হলে উদ্ধার কার্যক্রম শুরু করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।

এসআই মনিরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সঙ্গীয় ৪জন ফোর্স নিয়ে বিভিন্ন চেষ্টা চালিয়ে ২৬ জুলাই ভোরে ঢাকার মধুমতি মডেল টাউন থেকে ট্রাকটি আটক করা হয়। এবং এর পূর্বে ঢাকার উত্তরা থেকে এক জন এবং ধানমন্ডি থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়।”

ওসি ইমাম জাফর বলেন, গত ১৯ তারিখে টিএন্ডটি মোড় থেকে একটি ট্রাক চুরি হয়। এঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকটি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর