1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় গুণীজন সম্মাননা প্রদান

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত
নওগাঁ সদর উপজেলায় মৌসুমী কৈশোর কর্মসূচি আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মৌসুমী’র প্রধান কার্যালয়ে সৌসুমী’র উপ-নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে ও মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম রবিন শীষ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। অনুষ্ঠানে জনবান্ধব কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম রবিন শীষ, মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, শিক্ষা ও নৈতিকতায় নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোছা: রেশমা পারভীন, সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় তেতুলিয়া কলেজের অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাবেয়া খাতুন বেলি, কৈশোর কর্মসূচির বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করায় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন, কৈশোর কর্মসূচির প্রতিবেদন প্রকাশে অবদান রাখায় সাংবাদিক মো: আব্দুর রউফ রিপন, কবিতা ও সমাজসেবায় অবদান রাখায় কবি রফিকুদ্দৌলা রাব্বি ও উপস্থাপনায় সাদিয়া রশ্নি সূচনাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর