
নওগাঁ জেলা কার মাইক্রোবাস ও জীপ গাড়ি মালিক সমিতি (রাজ-৩৩৬২) টার্মিনাল এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপরে বাঙ্গাবাড়ীয়া ট্রাফিক অফিসের পাশে টার্মিনাল মাঠে উদ্বোধন পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কার মাইক্রোবাস ও জীপ গাড়ি মালিক সমিতির সভাপতি আ: মান্নান।
এসময় আরো উপস্থিত ছিলেন সা:সম্পাদক আ: রাজ্জাক সুমন ,সহ: সভাপতি আবু জাহিদ,সহ সা:সম্পাদক নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফকরুল হাসান,অর্থ সম্পাদক আনিসুর রহমান,প্রচার সম্পাদক আবু সাঈদ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক আতাউর রহমানসহ সমিতির অর্ধশতাধিক সদস্য।
আলোচনা সভায় সমিতির উন্নয়ন কল্পে বক্তারা বলেন ড্রাইভার মালিক আমরা মিলেমিশে কাজ করব।কাউকে হয়রানি করা যাবেনা।