1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় কসাইয়ের ১০হাজার টাকা অর্থদন্ড

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে অসুস্থ গরু জবাই করার অভিযোগে নজরুল ইসলাম (৫৫) নামে এক মাংস ব‍্যবসায়ীর ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে ১৫ দিন কারাদন্ডের আদেশ প্রদান করেছেন ভ্রাম‍্যমান আদালতের বিচারক। উপজেলার ভান্ডারপুর হাটে মাংস বিক্রির উদ্দেশ্য অসুস্থ ওই গরুটি জবাই করে ব্যবসায়ী। দন্ডপ্রাপ্ত মাংস ব‍্যবসায়ী নজরুল ইসলাম কোলা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

এবং সাবেক ইউপি সদস‍্য। রবিবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম‍্যমান আদালত বসিয়ে এই রায় দেন বদলগাছী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।

এদিকে এতো অল্প টাকা জরিমানা করায় ক্ষুব্ধ ও অসন্তোষ হয়েছে স্থানীয় লোকজন। তাদের অভিযোগ এখানকার কসাইয়েরা বারবার অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে। উপস্থিত করোনা কর্মকার বলেন, অল্প জরিমানা করলে এদের হবেনা। বেশি জরিমানা করতে হবে। অথবা জেল দিতে হবে। নয়তো এরা বারবারই এমন কাজ করবে।

হাটে আসা খালিদ বলেন, কোলা গ্রামের রিপন গরুটি কোলাহাট থেকে কিনে। এরপর ইসমাইল পুর গ্রামের লবা, বিতু, কালাম এবং সাবেক মেম্বার নজরুল কসাই ভাগাভাগি করে গরুটিকে এনে জবাই করে। এর আগেও এরা অসুস্থ গরু জবাই করার কারণে জরিমানা গুনতে হয়েছে।

স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় কসাইয়েরা অসুস্থ গরুটিকে জবাই করে। এই সময় বাজারে আসা লোকজন গরুটিকে জবাই করতে দেখে নিষেধ করলেও শোনে না। অসুস্থ গরু জবাই হলে সাথে সাথে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল হাসান এবং থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আর প্রশাসন এসে নাম মাত্র জরিমানা করে।

স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি সাগর বলেন, এই হাটে প্রায় অসুস্থ গরু এনে জবাই করে এবং অসুস্থ গরুর মাংস বিক্রি করে কসাইরা। এর আগেও ভ্রাম‍্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। কসাইরা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক পশু জবাইয়ের কোনো ছাড়পত্র ছাড়াই গরু জবাই করে থাকে।

এ ব‍্যপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান ভেটেরিনারি সার্জন জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। অসুস্থ গরুটিকে উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়েছে এবং জড়িত কসাইয়ের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব‍্যপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, ঘটনাস্থলে গিয়ে নজরুল নামে এক কসাইকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং তাদের নিষেধ করেছি। পরবর্তীতে এমন কাজ পুনরায় হলে আরও কঠোর ব‍্যবস্থা নেওয়া হেবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর