1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় উপজেলা  চেয়ারম্যান পদে ২৫ জনের মনোনয়ন জমা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পঠিত
আগামী ৮ মে প্রথম ধাপে নওগাঁর চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষদিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছিলেন ২৫ জন প্রার্থী। গত বৃহস্পতিবার দুপুরে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৪টি উপজেলার মোট ২২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা  নির্বাচন অফিস। আর বাতিল  করা হয়েছে ৩ জন প্রার্থীর ।
বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মহাদেবপুর, ধামইরহাট, পত্নীতলা  বদলগাছী, উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।বিষয়টি নিশ্চিত করেন  জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. তারিফুজ্জামান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শহীদুল ইসলাম, ময়নুল ইসলাম, আহসান হাবিব, আনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আয়েশা বেগম, সাজ্জাদ হোসেন এবং ওবাইদুল্লাহ হক বাচ্চু। চূড়ান্ত যাচাই-বাছাইয়ে আনোয়ার হোসেনের মনোনয়ন পত্র বাতিল হয়। বদলগাছী উপজেলার চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শামসুল আলম, ইমামুল আল হাসান, আবু খালেদ বুলু, বাবর আলী, হিরক তালুকদার, শহীদুল ইসলাম, মিঠু মন্ডল, জবির উদ্দিন, এসএম সাইদুর রহমান। চূড়ান্ত যাচাই- বাছাইয়ে হিরক তালুকদারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এই উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ জন প্রার্থী।
ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন ওসমান আলী, শহীদুল ইসলাম, আবু নাসের মো. আফজাল হোসেন, আজহার আলী, আয়েন উদ্দিন ও মো. আতাউর রহমান। যাচাই-বাছাই শেষে আয়েন উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করা হয়। এই উপজেলায় বৈধ নির্বাচনী প্রার্থী থাকলেন ৫ জন।
পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. খালেক চৌধুরী ও আব্দুল গাফ্ফার। দুজনই আওয়ামী লীগের শক্তিশালী নেতা বলে জানা গেছে। খালেক চৌধুরী উপজেলা আ.লীগের সভাপতি ও আব্দুল গাফ্ফার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই উপজেলায় চূড়ান্ত যাচাই-বাছাইয়ে ২ জন প্রার্থী রয়ে গেছেন। জানা যায়, মনোয়নয় জমা দেওয়ায়ার আগে থেকেই প্রার্থীরা সরব ছিলেন মাঠে। আর প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী বা সমর্থক।তবে বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ায় নেতাকর্মীর কেউ মনোনয়নপত্র  উত্তোলন করেনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর