1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ইউ’পি চেয়ারম্যানের বিরুদ্ধে  ব্যাবসায়ীকে মারপিটের অভিযোগ 

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত
নওগাঁর মান্দায় দোকান ঘরের সিকিউরিটির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যাবসায়ীকে মারপিট,প্রাণনাশের হুমকি প্রদান ও ২ লক্ষ টাকা চাঁদাদাবী এবং  মোবাইল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের চকরামাকান্ত দহপাড়া (গফুরের মোড়ে)।
এঘটনায় কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পুলিশ এখন পর্যন্ত বিষয়টি তদন্ত করে মামলা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভূক্তভোগী।
ভূক্তভোগী ব্যাবসায়ী জানান যে, চককসবা গ্রামের একটি উন্মুক্ত বিলে মাছ মারাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে গত ২০২৩ সালের ২১ ডিসেম্বরে ১১নং কালিকাপুর ইউনিয়নের চকরামাকান্ত দহপাড়া গফুরের মোড়ে তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড ঘটিয়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতিসাধন করে প্রতিপক্ষের লোকজন।
সেসময় ক্ষতিগ্রস্থ দোকান ঘরটি ৪৫ হাজার টাকার বিনিময়ে চকগোবিন্দ গ্রামের প্রতিপক্ষ মমতাজের ছেলে গোলাম মোস্তফার কাছ থেকে লিখিত চুক্তি (সিকিউরিটির মাধ্যমে) মোতাবেক  গ্রহণ করেন তিনি। পরবর্তীতে উক্ত দোকান ঘরের মালিক গোলাম মোস্তফার নিকট তিনি গত ১২ এপ্রিল  সিকিউরিটি বাবদ প্রদানকৃত  ওই ৪৫ হাজার টাকা ফেরত নেওয়ার জন্য লিখিতভাবে দহপাড়া গফুরের মোড় বণিক সমিতি’র সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন মামুনুর রশীদ।
তার অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল বুধবার রাত ৮ টার দিকে দহপাড়া মোড়ে স্থানীয়ভাবে বসার দিন ছিলো। অথচ, সেদিন বসার আগেই পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরাও করে ফেলে প্রতিপক্ষের আশরাফুল ইসলাম বাবু, ফটিক এবং মমতাজ হোসেনের ছেলে গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ৩/৪ জন। এসময় তাকে  কাঠের বাটাম দিয়ে উপর্যুপরি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম,প্রাণনাশের হুমকি প্রদান ও ২ লক্ষ টাকা চাঁদাদাবী এবং  মোবাইল ভাংচুর করেন তারা।
এসময় ৯৯৯ ফোন সহযোগীতা  চাওয়ায় মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করিয়ে দেন। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে নায্য বিচার দাবি করেন তিনি।
এ ব্যাপারে জানার জন্য ১১নং কালিকাপুর ইউ’পি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু’র মুঠোফোনে একাধিকবার কল দিয়ে রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায় নি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে চককসবা গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে মামুনুর রশিদ মোল্লা চকগোবিন্দ গ্রামের মৃত সমতুল্যা মন্ডলের ছেলে ১১নং কালিকাপুর ইউ’পি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু (৫৫), চকগৌরি গ্রামের লবীণের ছেলে ফটিক (৩৮) এবং চকগোবিন্দ গ্রামের মমতাজ হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩৮) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে গত ১৮ এপ্রিল মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী বলেন,  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর