1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় আম বাগান পাহারাদারকে মারপিটের অভিযোগে মানববন্ধন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২০ বার পঠিত

নওগাঁর পোরশায় একটি আম বাগানের তিন শতাধিক আমগাছ কেটে ফেলা, পাহারাদার কে মারপিট ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত আম চাষী ও এলাকাবাসী।

বুধবার(৬মার্চ) দুপুরে পোরশা উপজেলার বৌদ্যপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক এলাকাবাসী এবং আমচাষী অংশ গ্রহন করেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত আমচাষী হোসনেয়ারা আক্তার শিখা বলেন, এখানে ৩০ বিঘা জমি লিজ নিয়ে একটি আমবাগান গড়ে তোলেন তিনি। পূর্ব শত্রুতার জেরে গত ৩১ জানুয়ারী দিবাগত রাতে স্থানীয় প্রভাবশালী আলমগীর কবিরের নেতৃত্বে ৫-৭ জন দুর্বৃত্ত রাতের আধারে বাগানে প্রবেশ করে তিন শতাধিক আম গাছ কেটে ফেলেন। ওই ঘটনাটি তার কর্মচারী তাহের দেখে ফেললে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে হাত পা বেঁধে পাশে একটি গম খেতে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তিনি ৩১ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

তিনি বলেন, এরপর গত ১৭ ফেব্রুয়ারী বাগানের পাহারাদার তাহেরকে আবারও মারপিট করে বাগানের মাঝে নির্মিত টিনের ঘর থেকে ধান, কৃষিজ যন্ত্রপাতি, বিভিন্ন প্রকার কিটনাশক, সোলার ব্যাটারীসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করিয়া ভ্যানে করে নিয়ে যায়। আহত তাহেরকে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পর রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরমধ্যে বাগানের যায়াতের রাস্তায় প্রতিপক্ষরা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে জীবন যাপন করছেন তারা। তাই দ্রুত আলমগীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থা ও আম বাগান রক্ষার দাবি জানান তিনি।মানববন্ধনে সাদ্দাম হোসেন বলেন যারা তাহেরকে মেরেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করছি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আবু তাহের, হাসান আলী,আব্দুল হালিম প্রমূখ।

এবিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে হোসনেয়ারা আক্তার শিখা এবিষয়ে আদালতে মামলা দায়ের করায় এখন আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর