1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে ফিরলেন পুলিশ।

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

নওগাঁয় আজ সোমবার থেকে পুলিশ মাঠ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে। সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক কার্যক্রম চালুর মাধ্যমে দায়িত্ব পালন শুরু করে পুলিশ।

এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, ফৌজিয়া হাবীব খানসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা, জেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে বায়েজিদ হোসেন পলাশ, মামুনুর রহমান রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্য তানজীম বিন বারী, আরমান হোসেন, সুরাইয়া জামান মুন, সাদমান সাকিব, হানিফ, রাফি এবং আবির উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত সকল পুলিশ সদস্য, ছাত্রছাত্রী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং দায়িত্বরত সাংবাদিকদের রজনীগন্ধার ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর