1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন প্রদান করল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

নওগাঁর মান্দায় বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামে গত ২৫ সেপ্টেম্বর শ্রী কার্তিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পরিবারের ঘরবাড়ি গরু ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ক্ষয়ক্ষতির কারণে পরিবারটি অসহায় হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ১ম ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য দুই বান ঢেউটিন প্রদান করা হয়েছে।

টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, প্রচার সম্পাদক ও সাংবাদিক সাফিউল ইসলাম রকি, সদস্য মোজাম্মেল হক বাবু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমাদের সবার কষ্ট। দেশে না থেকেও আমি সবসময় এলাকার মানুষের সুখ–দুঃখের খবর রাখি। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এ দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর