1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ধামরাইয়ে চ্যানেল এস এর সাংবাদিককে প্রাণ নাশের হুমকিতে মানববন্ধন

এসকে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ধামরাইয়ে চ্যানেল এস এর সাংবাদিককে প্রাণ নাশ সহ নলি ছুটিয়ে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা আরিচা মহা সড়কে ধামরাই থানা স্ট্যান্ডে এই মানববন্ধন করেন সংবাদকর্মীরা।

জিডি সূত্রে জানা গেছে, গত ৮ মে উপজেলার নান্নার ইউনিয়ন পরিষদের জনগণের উপর বেশি কর আদায় নিয়ে এলাকাবাসী পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করে। ওই বিক্ষোভ এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে। এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। এরই জেরে বেসরকারি টিভি চ্যানেল এস টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলামকে ফোন দিয়ে প্রাণ নাশের হুমকি সহ যেখানেই পাবে সেখানে পা ভেঙে নলি ছুটিয়ে ফেলার হুমকি সহ গালিগালাজ করেন ওই ইউপি চেয়ারম্যান।

এসময় মানববন্ধনে সাংবাদিকরা বলেন সাংবাদিকদের সঙ্গে ইউপি চেয়ারম্যানের এমন আচরণে আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার বিচার চাই তানাহলে সাংবাদিকরা আরও কঠিন কর্মসূচি দিবে বলেও জানান তারা।

এসময় মানববন্ধনে সভাপতিত্ব বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার শামীম খান। দৈনিক আমাদের সময় মোঃ বাবুল হোসেন, দৈনিক ইনকিলাব আনিসুর রহমান স্বপন, দৈনিক ইত্তেফাক মোঃ মিজানুর রহমান, দীপ্ত টিভির মোঃ হালিম হোসেন, আমাদের নতুন সময় আদনান হোসেন, দৈনিক মানবকন্ঠ রুহুল আমিন, দৈনিক দেশ রুপান্তর ওমর ফারুক, দৈনিক আলোকিত প্রতিদিন মাসুদ রানা, বাংলা টিভি হুমায়ুন রশিদ,আলোকিত বাংলাদেশ সৈকত হোসেন, দৈনিক জনকণ্ঠ মোঃ সোহেল রানা, দৈনিক কাল বেলা ইমরান খান, চ্যানেল এস সাভার প্রতিনিধি রাজিব মাহমুদ, চ্যানেল এস আশুলিয়া প্রতিনিধি মৃদুলধর ভাভন, দৈনিক করতোয়া মোঃ শাহিন আলম, দৈনিক খোলা কাগজ রাজিউল হাসান পলাশ,তৃতীয় মাত্রা মোঃ সোহেল রানা,আমার বার্তা নাজমুল হাসান,গনমুক্তি মোঃ মামুন হোসেন,স্বাধীন সংবাদ বিপ্লব হোসেন, মুভি বাংলা টিভি মোঃ সাইফুল ইসলাম সহ আরও অনেকে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা জিডি (সাধারণ ডায়েরি) নিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর