1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ধানমন্ডি মেঢাবিবি-৫ অফিসে ঝটিকা সফরে তিতাস গ্যাসের এমডি

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশিদ মোল্লাহ আচমকা ঝটিকা সফর আসেন মেঢাবিবি-৫ ধানমন্ডি অফিসে। তিতাস গ্যাসের বকেয়া আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, গ্রাহক সেবার মান, এবং জোনাল অফিসের কাজকর্ম তদারকির জন্য তার এই আচমকা সফর বলে জানান তিতাস গ্যাসের সংশ্লিষ্ট একটি সূত্র।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কে অনিয়ম দুর্নীতির হাত থেকে রক্ষা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রায় পৌঁছেতে গত কয়েক বছর ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন বর্তমান ব্যাবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ। তিনি তিতাস গ্যাসের সিস্টেম লস শুন্যের কোঠায় নামিয়ে আনতে নানা সময়ে নানা কৌশলে টীম ওয়ার্ক করে থাকেন।

কর্মকর্তারা জানান,তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ হারুনুর রশিদ মোল্লাহ্ স্যারের মেঢাবিবি-৫ ধানমন্ডি অফিসে ঝটিকা সফর। যার নেতৃত্বে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে এবং বকেয়া আদায়ে বিরামহীন ভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। হুট করেই কাউকে কোন কিছু না জানিয়ে তিনি আজ তিতাস গ্যাস ধানমন্ডি অফিস পরিদর্শনে আসেন। দপ্তরের প্রতিটি টেবিল তিনি ঘুরে ঘুরে দেখেন। কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার এবং সেবা গ্রহণের জন্য আসা উপস্থিত গ্রাহকের সাথে তিনি কথা বলেন। কর্মকর্তা, কর্মচারীদের গ্রাহকের সাথে ভাল আচরণ করার পরামর্শ দেন।

তারা আরও জানান আশা করি এমন ঝটিকা সফরে গ্রাহক সেবার মান অনেক বেশী বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর