1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

 ধর্ষণ, সহিংসতা ও হত্যাকান্ডের প্রতিবাদে, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাদাবাঁজী সহিংসতা ও ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে সংগঠিত নৃশংসভাবে সোহাগ  হত্যাকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শনিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব সমাজের প্রতিনিধিরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন সাহিল আহম্মেদ, মহায়মিনুল আজমিন, মোঃ তাজুল ইসলাম, মোঃ গোলাম মাওলা প্রিয়ম, রেদুওয়ান আনসারি, আবু বক্কর সিদ্দিক, শিমুল চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কোনো রাজনৈতিক পরিচয় নয়, দেশের সাধারণ নাগরিক হিসেবে দেশের জনগণ আজ এই অব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর