1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু

মোঃ ফারুক হোসেনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে।

সোমবার (২০ মে) ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল ১৬১ উপজেলার। স্থগিত, ধাপ পরিবর্তন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় কিছু উপজেলা বাদ পড়েছে। শেষ পর্যন্ত ভোট হচ্ছে ১৫৬ উপজেলায়।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১ হাজার ৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ। তাদের মধ্যে ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার পুরুষ এবং ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার নারী। ভোটকেন্দ্র রয়েছে ১৩ হাজার ১৬টি ও ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যানসহ মোট ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর