1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দোয়া চেয়ে ময়মনসিংহ-২ আসনে মনোনয়ন প্রত‍্যাশি সুজাউদ্দৌল্লার মোটর শোভাযাত্রা 

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পঠিত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীতায় এলাকাবাসির দোয়া ও সমর্থন চেয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে ময়মনসিংহ-২ (ফুলপুল-তারাকান্দা) আসনের মনোনয়ন প্রত‍্যাশি সুজাউদ্দৌল্লাহ সুজা। এ সময় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব‍্যক্ত করেন সাবেক এই ছাত্রনেতা।
সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৫টায় ময়মনসিংহ জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়কে এই মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় শোভাযাত্রাটি তারাকান্দা উপজেলার গোপালপুর বাজার থেকে শুরু হয়ে ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এতে সহস্রাধিক মোটর সাইকেল এবং ডজনখানেক প্রাইভেটকারে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহন করে।
মনোনয়ন প্রত‍্যাশি মো: সুজাউদ্দৌল্লাহ সুজা ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারন সম্পাদক।
শোভাযাত্রার বিষয়ে সুজাউদ্দৌল্লাহ সুজা বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ‍্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষনা করেছেন। মূলত ৩১ দফার প্রচারণায় এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে এই মনোনয়ন প্রত‍্যাশি আরও বলেন, ইতিমধ্যে দেশজুড়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এই আমেজকে আরও সমৃদ্ধ করে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জনগণকে নির্বাচনমুখী করতে ধানের শীষের মনোনয়ন প্রত‍্যাশি হিসাবে দলের জন‍্য কাজ করছি। পাশাপাশি দল যাকেই চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে, আমি দলের একজন কর্মী হিসাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর