1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেশ ও গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে-সালাউদ্দিন টুকু

সোহেল রানা, টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,দেশ কিভাবে রক্ষা করতে হয়,গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা ভালোভাবে বুঝে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনায়েক তারেক রহমান লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। কাজেই দেশ ও গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে। ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্থ করা যাবেনা।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঘাটাইল থানা সংলগ্ন খেলার মাঠে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন,৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামীলীগকে সুযোগ দিয়েছিলো। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিলো,গণতন্ত্র হরণ করা হয়েছিলো। ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এর সভাপতিত্বে গণসমাবেশে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। উল্লেখ্য, গণসমাবেশের প্রধান অতিথি অ্যাডভোকেট আহমেদ আযম খান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারনে সময় মত উপস্থিত হতে না পেরে টেলিকনফারেন্সে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদ সোহরাব,জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর