1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেশের শতভাগ মানুষ জামাতের দিকে ঝুঁকে গেছে-মতিউর রহমান

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত
যুব সমাজের মতের প্রতিফলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ শতভাগ জামাতের দিকে ঝুঁকে যাবে ইতিমধ্যে গেছে। সুতরাং আমরা তো এভাবেই বর্তমান প্রক্রিয়াতেই ক্ষমতায় চলে আসবো বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
রোববার দুপুরে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই ৫ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের তো পিআর পদ্ধতির প্রয়োজন নেই, সুতারাং পিআরকে তো আমাদের এভয়েড করার কথা। কিন্তু আমরা চাচ্ছি অতিথের যে রেকর্ড ৩০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করা হয়েছে, ৪০ শতাংশ ভোট পেয়ে হয়েছে। কিন্তু এবার জামাত প্রচলিত নির্বাচনের যে সিস্টেম আছে, এর ভিত্তিতে এমনেই চলে আসার সম্ভাবনা। এরপরেও আমরা চাচ্ছি পিআর পদ্ধতির মাধ্যমে স্থায়ী একটি সিস্টেম চালু হোক। যেখানে গণতন্ত্র শক্তিশালী হবে জনগণের প্রতিনিধিত্ব শতভাগ নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, হুমকীধামকী চলছে, জামাতের মিছিলে লোক আসবে সেখানে বাধা দেয়া হচ্ছে, দোকানদারকে দোকান বন্ধ করে তাদের মিছিলে যেতে প্ররোচিত করা হয় এটার নাম লেভেল প্লেয়িং ফিল্ড না। থানায় গিয়ে হুমকী দেয়া হয়, অমুককে ধরতে হবে মামলা দেয়া হয়, জিডি করা হয় এগুলো কিসের লক্ষণ। আমরা বলছি সব তৎপরতা বন্ধ করে একটা সমঅধিকার এবং নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যেটা এখনো হয়নি।
মতিউর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যত জুলুম নির্যাতন হয়েছে; শাপলা গণহত্য, পিলখানায় হত্যাকান্ডে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। তাদেরকে আজকে দৃশ্যের আড়ালে নিয়ে চলে যাওয়া হয়েছে। তাঁর বিচার হতে হবে এবং সমস্ত গণহত্যার বিচার হতে হবে। জুলাই আগস্টের বিচার দৃশ্যমান হতে হবে। আওয়ামী লীগ সাড়ে পাঁচ বছর মানুষের ওপর জুলুম করেছে একটি রাজনৈতিক শক্তি সামনে রেখে। যাদের অফিস দিল্লীতে তারা বাংলাদেশে কেমনে রাজনীতি করবে? আমরা বলেছি তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আগামী দিন যাবে।
মতবিনিময় সভায় মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলসহ অন্যরা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর