1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি- নওগাঁয় রাশেদা সুলতানা

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৩ বার পঠিত
নওগাঁয় একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মওলা। সভায় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন- দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচনের ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং দেশের মানুষের জন্য কোন মঙ্গল বয়ে আনবে না। সেই কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে। 
আজ বেলা ১২ টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন।
রাশেদা সুলতানা আরে বলেন- প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ভালো ভাবে সম্পন্ন হয়েছে। সামনের নির্বাচনগুলো আমরা আরও ভালোভাবে সম্পন্ন করতে চাই। নির্বাচন কমিশনের একটাই প্রত্যাশা নির্বাচনে যেন কোন বাত্যায় না ঘটে। কালিমা লিপ্ত না হয়।
এসময় নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার- প্রচারণা চালানোর  আহবান জানান।
সভায়  আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার রাশেদুল হক পিপিএম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ সহ আরো অনেকে।
এসময় ৫ টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান  প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর