1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেবীগঞ্জ ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ পৌর সদরের নতুন বন্দর এলাকার সোনাহার দেবীগঞ্জ সড়কে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারি তলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির (১৭) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনুর ছেলে সাব্বির (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুর আনুমানিক একটার সময় ঘুরা ঘুরির উদ্দেশ্যে দুটি পৃথক মোটরসাইকেলে তিন জন কিশোর খাঁ পাড়া থেকে দেবীগঞ্জে আসছিলো এবং অপর একটি

মোটরসাইকেলে তিন জন কিশোর কালীগঞ্জের লোহাগার থেকে নীলসাগরের উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে নতুন বন্দর এলাকার দেবীগঞ্জ সোনাহার সড়কে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময় কাউসার আলী নামে একজনের মৃত্যু হয়। বাকীদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

রংপুরে যাওয়ার পথে লোহাগাড়া এলাকার সাব্বির(২২) নামে একজনের মৃত্যু হয় এবং রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির নামে আরেকজনের মৃত্যু হয়।

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচাতো ভাই মনির বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রংপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। তার মরদেহ বাসায় আনা হচ্ছে।”

এদিকে হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বরকত, জাকারিয়া এবং সোহেল। তবে বরকতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,”এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা রুজু করা হবে।”

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর