1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দেবিদ্বারে এমপি আবুল কালাম আজাদ প্যানেল প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী

মোঃ মামুনুর রশিদ, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

৬ষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ পন্থী জনতার প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সংসদ সদস্যের আপন ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ মামুন।

বৃহস্পতিবার দুপুর ২টায় কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ মামুন (আনারস) প্রতীকে ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. রোশন আলী মাষ্টারের স্ত্রী সাহিদা আক্তার (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট, কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন পেয়েছেন ৩০৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ১ লক্ষ ২ হাজার ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (টিউবওয়েল) প্রতীকের প্রার্থী মোঃ আবদুল্লাহ্ আল-কাইয়ুম। তার নিকটতম প্রার্থী সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম (চশমা) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১১১ ভোট। অপর ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সোলেমান কবির খান (মাইক) প্রতীকের পেয়েছেন ৫ হাজার ৭৫৫ ভোট ও এডভোকেট মাজারুল হক (মামুন) (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪০৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার লিপি। তিনি (ফুটবল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৭ হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দু’বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. নাজমা বেগম (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯৯ ভোট।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর