1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দুই মেরুতে রোনালদো-মেসি

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১৩ বার পঠিত

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা এ বিতর্কের অন্ত নেই। তবুও ভক্ত-সমর্থকদের মুখে মুখে দু’জনের দ্বৈরথ উঠে আসবেই। সেটা ক্লাব ফুটবলে হোক বা জাতীয় দলের জার্সিতেই হোক।

বর্তমান সময়ের এই দুই ফুটবল কিংবদন্তি এখন খেলছেন জাতীয় দলের জার্সিতে। কোপা আমেরিকায় মাঠে নেমেছেন আর্জেন্টিনার সুপারস্টার। ইউরোতে খেলছেন পর্তুগালের মহাতারকা।

দুদিন আগে রোনালদো মাঠে নেমে ষষ্ঠ ইউরো খেলার রেকর্ড গড়েছেন।গতকাল মেসি মাঠে নেমে কোপায় সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। তবে রেকর্ড গড়া, ভাবনা নিয়ে দুজন যেন দুই মেরুতে।

সৌদি প্রো লিগে এক আসরে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছিলেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’ রোনালদোর এমন মন্তব্যকে অনেকেই অহংকার, দম্ভ হিসেবেই নিয়েছেন। এজন্য সমালোচনাও শুনতে হয়েছে তাকে। আবার তার প্রশংসাও হয়েছে।

মেসি কোপার ৩৫তম ম্যাচ খেলেছেন কানাডার বিপক্ষে। প্রথম আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে সাত আসরে খেলার অনন্য রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন সার্জিও লিভিংস্টোনকে।

শৃঙ্গে উঠেও মেসি একেবারেই নমনীয়। বরং মাটিতে পা রেখেই বিশ্বকাপজয়ী ফুটবলার নিজের অনুভূতি প্রকাশ করেছেন, ‘জাতীয় দলের সাথে আরও একটি অফিসিয়াল প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি। আমি সবসময় বলি যে আমি এই ধরনের রেকর্ড বা কোনো রেকর্ডে মনোযোগ দেওয়ার মতো নই, আমি কেবল এই কোপা আমেরিকা উপভোগ করছি। আমরা সবসময় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, কখনও ভাল খেলছি, কখনও খারাপ খেলছি, কিন্তু সবসময় চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার এবং প্রতিটি খেলায় লড়াই করার চেষ্টা করব যেমনটা আমরা করছি।

কানাডার বিপক্ষে মেসি অতি সহজ দুটি গোল মিস করলেও তার অ্যাসিস্টে মার্টিনেজ ও আলভারেজ গোল করে দলকে জেতান। কোপায় আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির বিপক্ষে।

এদিকে ইউরোতে জয় দিয়ে পর্তুগাল নিজেদের মিশন শুরু করেছে। রোনালদো গোল পাননি প্রথম ম্যাচে। রোনালদোও দুটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। শনিবার তাদের পরের ম্যাচ তুর্কির বিপক্ষে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর