1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দার্জিলিং চায়ের দাম বেড়েছে কেজিতে চার হাজার টাকা

বিডি টাইমস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

চা-প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সুগন্ধযুক্ত দার্জিলিং ফার্স্ট ফ্লাশ টি। এবার দার্জিলিংয়ের এই চায়ের বাজার ঊর্ধ্বমুখী। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির কারণে মার্চে এই চায়ের উৎপাদন কম হয়েছে। যে কারণে এক কেজি প্রিমিয়াম জাতের ফার্স্ট ফ্লাশ চায়ের দাম উঠেছে ৩১ হাজার টাকা। যা গতবছরের চেয়ে কেজিতে ৪ হাজার টাকা বেশি।

শীর্ষস্থানীয় দার্জিলিং চা কোম্পানি গোল্ডেন টিপস। কোম্পানিটি রেকর্ড দামে গুডরিক গ্রুপের বাদামতাম চা এস্টেট থেকে নতুন মৌসুমের চা সংগ্রহ করেছে। গোল্ডেন টিপস প্রতি কেজি জৈব সাদা চা ৩১ হাজার টাকায় সংগ্রহ করেছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এস্টেট থেকে কয়েকদিন আগে ফার্স্ট ফ্লাশ চা তোলা হয়ে। রোদ, আর্দ্রতা, মাটির গুণাগুণ এবং বাতাসের একটি বিশেষ সংমিশ্রণ এই অঞ্চলের চা-কে বিশেষ করে তোলে। বিশেষ প্রশিক্ষিত শ্রমিকরা সাবধানে সেই পাতা ছিঁড়ে নিয়ে বাঁশের ঝুড়িতে বাগানের কারখানায় নিয়ে যান। দামি এই চাগুলো মূলত ইউরোপ এবং জাপানের বাজারে রপ্তানি করা হয়।

দার্জিলিংয়ের চা বাগানগুলো এখন বছরে ৬.৫-৬.৮ মিলিয়ন কেজি চা উৎপাদন করে। এর মধ্যে ২০ শতাংশই ফার্স্ট ফ্লাশ টি। বাকি ৮০ শতাংশ চায়ের মধ্যে ২০ শতাংশে রয়েছে সেকেন্ড ফ্লাশ টি এবং ৬০ শতাংশ রেইন টি নামে পরিচিত।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর