1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দারুণ জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো- ইভা ড্যান্স উইথ পূর্ণিমা কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস এক যুগেরও বেশি সময় ধরে, ভোক্তাদের উপযোগীতা এবং চাহিদা অনুযায়ী নতুন আর সময়োপযোগী পণ্য উদ্ভাবন করে আসছে। তারই ধারাবাহিকতায় হেমাস নিয়ে এসেছে “ইভা হেয়ার অয়েল”, যেটি বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ কোকোনাট হেয়ার অয়েল। খুব অল্প সময়ে ‘ইভা’ অর্জন করে নিয়েছে দারুণ জনপ্রিয়তা।

সম্প্রতি গুলশান-২ এর সিক্স সিজন্‌স হোটেলে, অনুষ্ঠিত হলো ‘ইভা ড্যান্স উইথ পূর্ণিমা’ কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

‘ইভা ড্যান্স উইথ পূর্ণিমা’ কনটেস্টটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক এবং ফেসবুকে দারুণ সাড়া ফেলেছে। ব্যাপক সংখ্যক সাবমিশন থেকে নির্বাচিত প্রথম স্থান অর্জনকারী বিজেতার হাতে আইফোন ফোর্টিন প্রো এবং ফার্স্ট ও সেকেন্ড রানার আপের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। এছাড়াও চূড়ান্ত পর্যায়ের আরো ৫ জনের জন্য ছিল পছন্দের তারকার সাথে দেখা করার সুযোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকার; ব্র্যান্ড অ্যাম্বাসেডর পূর্ণিমা এবং বিজেতারা-সহ সংশ্লিষ্ট আরো অনেকে।

শুভেচ্ছা বক্তব্যে পূর্ণিমা বলেন— “এমন একটি ড্যান্স কনটেস্টের মাধ্যমে ট্যালেন্টেড মানুষদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ইভা-কে ধন্যবাদ। আমি আশাবাদী, ভবিষ্যতেও ইভা’র সাথে সম্পৃক্ত থেকে আরো অনেক সুন্দর সুন্দর কাজ করা হবে।”

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর