1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দামুড়হুদা বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরী ও সংরক্ষণ করায় তারিন ফুড প্রোডাক্টসের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা  

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরী ও সংরক্ষণ করায় মেসার্স তারিন ফুড প্রোডাক্টসের মালিককে ৩৫ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে  ১০টা থেকে ১২টা পর্যন্ত  পরিচালিত তদারকির সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরী ও সংরক্ষণ করায় মেসার্স তারিন ফুড প্রোডাক্টসের  মালিক মাহামুদুল হাসানকে  ভোক্তা অধিকার  সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা  জরিমানা  আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়া এ সময় ওই এলাকায় হোটেল, ফলের দোকান, ঔষধ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় মানসম্মত পণ্য কেনাবেচা, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, কেনাবেচার ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিককে ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বেকারী পণ্য তৈরী না করার জন্য  নির্দেশনা দেয়া হয়।
তদারকিতে সার্বিক সহযোগীতায় ছিলেন  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও একদল পুলিশ সদস্য।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর