1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে জামায়াতের সাধারণ সভায়

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত
দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর-মদন ইউনিয়নে জামায়াতের সাধারণ সভায় জেলা আমীর রুহুল আমিন বলেছেন, জামায়াত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চায়। তিনটি বিষয় নিয়ে আগামীতে এগুতে চায় জামায়াত।
ফ্যাসিস্টদের বিচার, সংস্কার ও নির্বাচন। পলাতক শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করতে হবে। এরপর  সকল সেক্টরে সংস্কার করে  একটি গ্রহণ যোগ্য নির্বাচন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসললামী দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায়।
শনিবার (৩১ মে) রাত ৮টায় মদনা বাজারে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন শাখা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াত আয়োজিত সাধারণ সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা শাখার  আমীর মাওলানা রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারী আবু বকর সিদ্দিক, দর্শনা থানা কর্মপরিষদ সদস্য শমসের আলী, সাইদুর রহমান মাস্টার। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জার  গিফারী।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর